বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে এনজিও কর্মকর্তার মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে প্রাণ গেল জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার।
শুক্রবার (১২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। তিনি মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় এনজিও সংস্থা আশা অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, জয়ন্ত পালের ছোট ভাইকে পাত্র দেখতে তাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল। এরই প্রেক্ষিতে বাড়িতে একটি নষ্ট ফ্যান তিনি ঠিক করতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, পাত্র দেখতে আসার দিনে জয়ন্ত পালের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাকে শেষ বারের মতো একবার দেখতে ভীড় জমাচ্ছেন সহপাঠিসহ স্বজনরা।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed