দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের নূর আলম
হবিগঞ্জ প্রতিনিধি: দুবাইয়ে একটি দুর্ঘটনায় মারা গেছেন হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী মো. নূর আলম।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দুবাইয়ে একটি তেলের ট্যাঙ্কারে কাজ করার সময় দুর্ঘটনাবশত অগ্নিকান্ডে মারা যান তিনি। এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নূর আলমের খালাত ভাই মো. আব্দুল আউয়াল। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুবাইয়ে অবস্থানরত নূর আলমের স্বজনরা ঘটনাস্থলে গিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নূর আলমের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed