বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে মুছাব্বির মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মুছাব্বির মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামের ছত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
বৃহস্পতিবার (১১ মে) রাত আটটার দিকে উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামের ইউপি সদস্য তাজুল ও সিরাজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুছাব্বির গুরুতর আহত হন।
স্থানীয়রা মুছাব্বিরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed