দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষেএক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে। তারা দুজনই মোটর সাইকেলের আরোহী ছিলেন।
নিহত মোঃ রেজুয়ান আহমদ মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নের টাকিরমুড়া গ্রামের মকবুল আলীর ছেলে ও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
আহত অপরজন হচ্ছে বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের আকবর। তিনিও জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। তাকে সংকটাপন্ন অবস্থায় ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজারের কাছে এ ঘটনা ঘটে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর আহত রেজুয়ানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর রেজুয়ান মারা যান। এই ঘটনায় আহত আরও একজন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed