ওমরাহ করতে গিয়ে নিখোঁজ কুলাউড়ার পাপলু
কুলাউড়া প্রতিনিধি: পরিবারকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের দাউদপুর গ্রামের বাসিন্দা সৌদ আল আরেফিন পাপলু নিখোঁজ হয়েছেন।
মা ও ভাইকে নিয়ে গত ৮ মে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এরপর আশপাশে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে নিখোঁজের বিষয়টি সৌদি পুলিশকে জানানো হয়।
পাপলুর পরিবার জানায়, পাপলু স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্মৃতিভ্রষ্ট বা ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন। এ কারণে মুহূর্তের মধ্যে তিনি সবকিছু ভুলে যান।
পাপলুর ফুফাতো ভাই রাসেল কালাম জানান, মক্কাতে কাবা শরীফে তওয়াফ করার সময় পাপলু হারিয়ে গেছেন। তিনি কিছুদিন পূর্বে বড় ধরনের অসুখের কারণে মুহূর্তে সবাইকে এবং সবকিছু ভুলে যান। কাবা শরীফের আশেপাশে যদি কারও নজরে আসে তাহলে এই নম্বরে +৯৭১৫৬১২৭৮৭৮৮ জানানোর অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি পুলিশের কাছে পাপলু নিখোঁজের বিষয়টি অবগত করা হয়েছে। সৌদি পুলিশও তাকে খুঁজছে। তবুও কেউ তার দেখা পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানান কালাম।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed