কমলগঞ্জে গাড়ির ধাক্কায় মুখ পোড়া হনুমান আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় বিপন্ন প্রাণী মুখ পোড়া হনুমান গুরুতর আহত হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি সামনে একটি গাছে কয়েকটি মুখপোড়া হনুমান একটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এসময় একটি মুখপোড়া হনুমান বানর গাছ থেকে নেমে রাস্তায় হেটে হেটে এপার থেকে ওপারে যাচ্ছিল। হঠাৎ দ্রুতগামী একটি সিএনজি এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া। তিনিসহ স্থানীয়রা বানরটিকে উদ্ধার করে পাশের হীড বাংলাদেশ নামক স্থানীয় একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
কমলগঞ্জ জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া বলেন, আমিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় হীড বাংলাদেশের হাসপাতালে। সেখান থেকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে এসেছি বানরটিকে। এখানে তার চিকিৎসা চলবে। তবে প্রাণীটা খুব আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।
হীড বাংলাদেশের হাসপাতালের প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. বরেন্দ্র সিংহ জানান, ‘প্রাণীটি খুব আঘাত পেয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে মুখ পোড়া হনুমানটি রাস্তা পাড় হওয়ার সময় কোন যানবাহনের সাথে ধাক্কা খায়। প্রাণীটির অবস্থা আশংকাজনক। একজন ডাক্তার তার চিকিৎসা করছেন। আমরা প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা চালিয়ে যাবো। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেওয়া হবে।’
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed