কমলগঞ্জের ইসলামপুর ইউপিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা মঙ্গলবার (২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউনিয়নের বিট অফিসার এসআই পবিত্র শেখর দাস, এসআই কামরুল ইসলাম প্রমুখ। সভায় ইসলামপুর ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ তথা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed