লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও উভয়পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু সালেহের ছেলে।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরা মিয়ার সঙ্গে সাবেক সদস্য মুজিবুর রহমানের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বুধবার বেলা ১১টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মুজিবুর রহমান পক্ষের জহিরুল ইসলামসহ উভয়পক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।
পরে জহিরুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন ও অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
একজন নিহতের খবর নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed