Main Menu

শান্তিগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: নোংরা পরিবেশ, পণ্যের অতিরিক্ত মূল্য ইত্যাদির কারণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পাগলা বাজারের একটি ব্রয়লার মোরগের দোকান ও দু’টি রেস্টুরেন্টকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি।

সকিনা আক্তার জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ পাগলা বাজারের অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৫৩ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বাদশা ব্রয়লার মোরগের দোকান ৩ হাজার, দেব মিষ্টি ঘর ৩ হাজার ও বিজয় মিষ্টিঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক কথাবার্তা বলেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed