কমলগঞ্জের কুরমা বন বিটে ৩ একর এলাকা পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশ বনে অগ্নিকান্ডে প্রায় তিন একর বন পুড়ে গেছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগান সহ প্রায় ৩ একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে।
হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, হামহাম জলপ্রপাতে যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসেন পর্যটকেরা। আগুনে অনেক গাছের গুড়া (মোথা) পুড়ে গেছে বলে জানা যায়।
কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার বিকালে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে বন কর্মীরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনের লেলিহান শিখায় বনের প্রায় দুই/আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ জ্বলসে গেছে। এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি।
আগুন লাগার কারন হিসাবে বিট কর্মকর্তা জানান, হামহাম জলপ্রপাতে এই পথ দিয়ে যাওয়া বা আসার সময় কোন পর্যটকের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগাতে পারে।
এ বিষয়ে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাঁশ বনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোন ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম জ্বলসে গেছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed