মোটরসাইকেলের পেছনের আরোহীর থাকতে হবে হেলমেট
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালক ও পিছনের আরহীর বাধ্যতামূলক হেলমেট পরিধানের জন্য অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ অভিযানে উপস্থিত ছিলেন এসি (ট্রাফিক) মোহাম্মদ আতাহারুল ইসলাম তালুকদার, টিআই (ট্রাফিক) মোহাম্মদ মোস্তাক আহমেদ ও নীহার রঞ্জন সিংহ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফের নির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম নগরীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণ, পথচারী, চালক ও পরিবহন শ্রমিকদের রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে না উঠা, মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো, এবং উল্টোপথে গাড়ি না চালানোর বিষয়ে নিয়মিত সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed