কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা নামের ওই আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক রিপন বিশ্বাস (৩০) যশোরের চৌগাছা উপজেলার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। রিপন সাভারের আশুলিয়ায় বসবাস করেন বলে জানা গেছে।
রিপন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানী জানান, গত শুক্রবার রিপন বিশ্বাস তাকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। পরে শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। গভীর রাতে তিনি ও তার স্বামী রিপন ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি রিপনকে গলায় ওড়না পেঁচিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed