ঈদে পঙ্গু হাসপাতালে ৩২১ মোটরসাইকেল আরোহী
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দুইদিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ মোটরসাইকেল আরোহী।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতালে হঠাৎ রোগীর চাপ অনেক বেড়েছে। দুর্ঘটনায় হাত-পা ভেঙে অনেকেই হাসপাতালের জরুরি বিভাগে কাতরাচ্ছেন।
সূত্র জানায়, ঈদের দিন অর্থাৎ ২২ এপ্রিল ২১৬ জন হাত-পা ভাঙা রোগী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর। অস্ত্রোপচারের পর তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েই বাসায় ফিরতে পেরেছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর ২টা পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হৃদয় হোসেন বলেন, আমরা যাদের পা ব্যান্ডেজ করছি, তাদের অধিকাংশই তরুণ। মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে তাদের এমন অবস্থা হয়েছে। শনিবার ঈদের দিন অনেক রোগী ছিল। রোববারও রোগীর চাপ আছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed