শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃত্বে বিশ্বজ্যোতি ও সোহেল
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ করা হয়।
এই নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ভোট পেয়েছেন ২২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল মাহমুদ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমাম হোসেন সোহেল পেয়েছেন ২২টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট ও সৈয়দ ছায়েদ আহমদ পেয়েছেন ২ ভোট।
এছাড়া সহ-সভাপতি-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য লিটন ও সহ-সভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন আবুল ফজল মো. আব্দুল হাই ডন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রব পেয়েছেন ১৪ ভোট এবং মো. কাওছার ইকবাল পেয়েছেন ১৩টি ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত রবিন। তিনি পেয়েছেন ২৫ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন পেয়েছেন ১৮ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী এম এ রকিব পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. এহসান বিন মুজাহির পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুবেল আহমদ পেয়েছেন ১১ ভোট এবং মিজানুর রহমান আলম পেয়েছেন ১১ ভোট। সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে নির্বাচিত হয়েছেন মামুন আহমেদ। তিনি ভোট পেয়েছেন ১৮টি। তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন জসিমও পেয়েছেন সমান ১৮ ভোট। পরে লটারির মাধ্যমে মামুন আহমেদ নির্বাচিত হন। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাকির আহমদ (২৩ ভোট), সনেট দেব চৌধুরী (২০ ভোট), নূর মোহাম্মদ সাগর (১৯ ভোট), সুলতান মাহমুদ রাকিব (১৮ ভোট) ও আবুজার রহমান বাবলা (১৭ ভোট)।
এদিকে সহ-সম্পাদক (দপ্তর) পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মুসলিম চৌধুরী এবং সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) নির্বাচিত হয়েছেন বিশ্বজিত বট্টাচার্য বাপন।
এর আগে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচন চলাকালীন সময়ে প্রেসক্লাবের নির্বাচন পরিস্থিতি পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী। বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed