লন্ডনের টাওয়ার ব্রিজের খ্যাতি ও সুনাম সবার শীর্ষে
শাহ মনসুর আলী নোমান, যুক্তরাজ্য থেকে: বিশ্বে অনেক সুন্দর, নান্দনিক, দর্শনীয়, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও লন্ডনের টাওয়ার ব্রিজের খ্যাতি ও সুনাম সবার শীর্ষে। যুগ যুগ ধরে বিশ্বের ভ্রমণ প্রিয় লোকজন এই ঐতিহাসিক ব্রিজটি এক নজর দেখার জন্য লন্ডনের টেমস নদীর তীরে ভিড় জমান।
১৮৭৬ সালে ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। ৫০ জন স্থপতির দেয়া ব্রিজের ডিজাইনের মধ্যে স্যার হর্স জনের ডিজাইনটি মনোনীত হয়। ১৮৮৬ সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৮৯৪ সালে নির্মাণ কাজ শেষ হয়। টাওয়ার ব্রিজ নির্মাণে ব্যয় হয় ১১ লক্ষ ৮৪ হাজার পাউন্ড। রাজা এডওয়ার্ড এবং তার স্ত্রী আলেকজান্দ্রা ১৮৯৪ সালের ৩০শে জুন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
টাওয়ার ব্রিজের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মাঝ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় জাহাজ এর নিচ দিয়ে চলাচল করতে পারে। ব্রিটিশ মিউজিয়াম, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন আই, লন্ডন ব্রিজ ইত্যাদির মতো টাওয়ার ব্রিজের সৌন্দর্যও প্রতিদিন উপভোগ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অসংখ্য দর্শনার্থী। যুক্তরাজ্যে যারাই ভ্রমণ করতে আসেন তাদের সবারই প্রথম পছন্দের তালিকায় থাকে টাওয়ার ব্রিজের মনোরম সৌন্দর্য উপভোগ করা।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed