ভূঞাপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, ৪ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেঁপাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা সেতু এলাকার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে জামালপুরে যাওয়ার পথে ভুঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed