শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ জানুয়ারি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।
ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহনকারীরা ১১ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটানিং অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ জানুয়ারী বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২ থেকে ৫ পর্যন্ত যাছাই বাছাই, ১৫ জানুয়ারী রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিন বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারী সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহন।
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed