জমির সীমানা নিয়ে বিরোধ, মাধবপুরে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামে শরিফ মিয়া ও ভাই শহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিনে ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। রোববার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে মারামারির সৃষ্টি হলে প্রতিপক্ষের আঘাতে শাদত আলীর ছেলে শরিফ মিয়া মারা যান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed