জগন্নাথপুরে একটি বাড়ি থেকে বিস্ফোরক তৈরীর সরঞ্জামাদি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ জানুয়ারী) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার ওই বাড়িতে অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।
এরআগে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে সকাল থেকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃ্ঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আসামী আফজল হোসেনের বাড়িতে গেলে সে পুলিশ দেখে পালিয়ে যায়। এসময় আফজল হোসেনের বাসার বিভিন্ন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান। উক্ত বিষয়টি জানার পর জগন্নাথপুর থানার ওসিসহ উর্ধ্বতন পুলিশ অফিসারদের জানালে বিষয়টি বিভিন্ন বোম ডিসপোজাল ইউনিটসহ বিশেষজ্ঞ টিমকে অবহিত করা হলে তারা আজ সকালে ডিসপোজাল ইউনিট, স্পেশাল একশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, ডিএমপি, ঢাকা, এন্টিটেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পৌছালে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়।
এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed