জুড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় সিকৃবি ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজুর রহমান মিরাজ(২২)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় জুড়ী-ফুলতলা সড়কের রতনা চা বাগান এলাকার এলাপুর নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মিরাজ জুড়ী উপজেলার ফুলতলা বাজারের বাসিন্দা রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের ৪র্থ পুত্র।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সাথে সাথে তার সঙ্গে থাকা মামাতো ভাই তাকে নিয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাত্রা পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মিরাজের বাবা আব্দুল গফুর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed