Main Menu

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নুর আহমদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনদুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে নুর আহমদ আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

নুর আহমদের স্বজনেরা জানান, কি কারণে সে আত্মহত্যা করেছে আমরা জানি না। তবে সে একজন মানসিক রোগী ছিল।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed