সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গত ৭ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ স্বাক্ষরিত এক নির্বাচনী তফসিলে ঐতিহ্যবাহী এই ক্লাবের ভোটের তারিখ ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে মনোয়নয়নপত্র সংগ্রহ শুরু হবে। পরদিন বৃহস্পতিবারও (১৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাব থেকে ফরম সংগ্রহ করা যাবে।
১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে এ দিনই। প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর।
সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ৩১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।
এরআগে গত ৭ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ. কে. এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এদিন ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়। ক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৩১ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed