কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধে জন্ডিস। এ ছাড়াও কিডনিতে সমস্যা ও রক্তের প্রদাহসহ নানান রোগ। তার দুটি কিডনি ড্যামেজ হয়ে শরীরে পানি জমে নষ্ট হয়ে যায় তার ডান পা। পরে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে কিছুদিন আগে সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয় সেই পা। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়। এ জন্যই তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
শারীরিক অসুস্থতার জন্য কয়েক দফা দেশে ও দেশের বাইরে চিকিৎসাও নিয়েছিলেন আকবর।
উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed