প্যারিসের আকাশে প্রথমবার উড়ল ড্রোন ট্যাক্সি
প্রযুক্তি ডেস্ক: ২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ফ্রান্সে ড্রোন ট্যাক্সি সেবা চালু হবে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই সেবার জার্মান কোম্পানি ভলোকপ্টার পরীক্ষামূলকভাবে প্যারিসের আকাশে প্রথমবারের মত ড্রোন ট্যাক্সি উড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ড্রোনের মত দেখতে ভলোকপ্টারের ওই এয়ারক্রাফ্টটি প্যারিসের বাইরের একটি বিমানঘাঁটি থেকে কেবল একজন যাত্রী নিয়ে উড্ডয়ন করার পর চারপাশে সংক্ষিপ্ত প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে ভলোকপ্টারের প্রধান নির্বাহী ডার্ক হুক বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এয়ারক্রাফ্ট নিবন্ধিত করা হবে। এরই প্রস্তুতি চলছে এখন। আশা করছি, ২০২৪ সাল নাগাদ সংক্ষিপ্ত আকারে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে পারব। ওই সময়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed