প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই, শ্রীমঙ্গলে শোকের ছায়া
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যাক্তিত্ব, প্রকৃতিপ্রেমী, বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত তাঁর মরদেহ রামকৃষ্ণ মিশন রোডের বাসভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে দুপুর ৩টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁওয়ে তাঁর নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সিতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে আহত ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অসংখ্য বন্যপ্রাণী রক্ষা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তাঁর ভালোবাসা এবং মানবিক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed