মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চন্দ্রা-নবীনগর মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে চন্দ্রা নবীনগর ওয়ালটন কারখানার সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, উপজেলার হরিণহাটি এলাকার আবদুস সালামের ছেলে আলামিন (৩২) ও অনিক হোসেন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার হরিণহাটি এলাকা থেকে বড় ভাই আলামিন ও ছোট ভাই অনিক দুজনে মিলে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে বের হন। ঢাকায় কাজ শেষ করে দুপুরের দিকে বাসার উদ্দেশে রওনা দিয়ে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন মাইক্রোটেক কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা লাগে।
এ সময় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে বড় ভাই আলামিন নিহত হয়। স্থানীয়রা ছোট ভাই অনিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক চান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed