সিলেট মহানগরীর ৩ ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট মহানগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের টিম প্রধান আবু আহমদ আনসারী। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ আমির আলী ও আজিজ খান সজিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা আকড়ে রেখে দুঃশাসনের মাধ্যমে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। তারা গণতন্ত্রকে হত্যা করার পর তারা এখন মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে চায়। আওয়ামীলীগের লুটপাটে দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে। জনগনের ন্যায্য দাবী আদায়ে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করতে, দেশনায়ক তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন করাতে, দেশ বাঁচাতে-মানুষ বাঁচাতে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ সফল করার বিকল্প নেই।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনি, সিনিয়র সদস্য দেওয়ান রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহীন, বিএনপি নেতা সবুর আহমদ, আব্দুস সোবহান, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সিহাব খান, আবির হাসান মোহিন, শফিকুল ইসলাম, আজাদুর রহমান আজাদ গোলাম মোস্তফা, মো:সামাদ হোসেন, সোলেমান খান, গোলাম রব্বানী, মো:সালাউদ্দীন,মো:রাজা মিয়া বিএনপি নেতা রাসেল আহমদ, তাজ উদ্দিন তারেক, নাইমুল ইসলাম আসিফ, জুবের আহমদ, মানিক মিয়া, লায়েক আহমদ, সেবুল মিয়া, সায়েদ আহমদ, সামসু মিয়া, রনি আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।- সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed