কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে বৃদ্ধকে হত্যা
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চ-ী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় অজ্ঞাত দুই যুবক। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নাল মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, জয়নাল হত্যাকারী অজ্ঞাত ঐ দুই যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed