Main Menu

কামালের খুনিদের ফাঁসি দাবি জেলা স্বেচ্ছাসেবক দলের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, ল কলেজের সাবেক জিএস আফম কামাল হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার খুনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, যে মুহূর্তে সিলেটের মুক্তিকামী মানুষ ও জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে কাজ করছে তখন বিএনপির পরিক্ষিত নেতা আফম কামালকে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন করে আওয়ামী সন্ত্রাসীরা সিলেটের রাজনীতিকে কুলষিত করেছে।

বিবৃতিতে অবিলম্বে কামালের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়, অন্যতায় সিলেটের মানুষকে সাথে নিয়ে খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে।

Share





Related News

Comments are Closed