মৌলভীবাজার সীমান্ত থেকে চার রোহিঙ্গাসহ আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (৭ নভেম্বর) সকালে শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ নভেম্বর) ভোরে বড়লেখার কুমারশাইল সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আবদুর রাজ্জাক (২৩), নূর কলিমা (১৬), মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫) ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা-বাগানস্থ চৌমুহনায় রোববার ভোরে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা গিয়ে তাদের আটক করে।
শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া জানান, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেন স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।
তিনি আরও জানান, আটকক পাঁচজনের মধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed