কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি, পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, ইউনিয়ন কমিনিটি পুলিশ এর সভাপতি মো. সুরুজ আলী।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক, নারায়ণ মল্লিক সাগর, লোকমান আহমদ, ইউপি সদস্য সিরাজ খান, তোয়াবুর রহমান তবারক, ছাত্রনেতা সাকিব হোসেন জয় প্রমুখ।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed