বিশ্বনাথে ভোট কেন্দ্রে মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়েছেন। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ৩জনকে আটক করে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দুপুর বারোটার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ইভিএমে ভোট প্রদানে ঝামেলা হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুপুরে কাউন্সিলর প্রার্থী ফজর আলী কয়েকজনকে সাথে নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ও কর্মীরা কেন্দ্রের ভেতরেই মিছিল করেন।
এসময় ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে আহতরা হলেন, আহত আব্দুস শহীদ, আবুল হোসেন, সালেহ আহমদ ও আবু সাঈদ। আহতদের মধ্যে প্রথম তিনজনকে আটক করেছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোলচত্বর এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একসময় কেন্দ্রের সামনে এসে মিছিল করতে থাকে তারা।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। এখানে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুক্ষন বন্ধ থাকলেও এখন ভোটগ্রহন আবার শুরু হয়েছে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed