জাবিতে উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যান প্রণয়ন, মাস্টারপ্ল্যান প্রণয়নের পূর্বে সকল অপরিকল্পিত উন্নয়ন স্থগিত করন ও নতুন হলসমূহ চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবন, পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, ‘খেয়াল খুশির উন্নয়ন চলবে না বন্ধ কর’, ‘অংশীজনের মতামত নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন কর’ ‘প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চাই না’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সাধারন সম্পাদক ঋদ্ধ অনিন্দ গ্যাঙ্গুলি। তিনি বলেন, ‘এই ভর দুপুরে ক্লাস-পরীক্ষা বিশ্রাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অব্যবস্থাপনা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে বরাবরের ন্যায় আবারো আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরাও চাই উন্নয়ন হোক, তবে বিশ্ববিদ্যালয়ের প্রান-প্রকৃতিকে ধ্বংস করে নয়। কিন্তু চলমান এই উন্নয়ন প্রকল্পের নামে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ কাটার মহোৎসব চলছে। কোন মাস্টারপ্ল্যান ছাড়াই চলছে এসব প্রকল্পের কাজ।
তিনি আরও বলেন, ‘নতুন হল গুলো খুলে না দেওয়ার ফলে কৃত্রিম আবাসিক সংকট তৈরি করছে প্রশাসন। নতুন হল গুলো খুলে দেওয়ার মাধ্যমে এই মূহুর্তেই এই আবাসিক সংকট সমাধান করা সম্ভব। অবিলম্বে মাস্টার প্ল্যান প্রনোয়নসহ আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে নাহয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের নিয়ে গন আন্দোলনের ডাক দেবে ছাত্র ইউনিয়ন।’
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব এবং সাধারণ সম্পাদক অমর্ত্য রায়সহ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতৃবৃন্দ।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed