শাল্লায় মেয়ের প্রেমের দ্বন্দ্বে প্রাণ গেল বাবার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের জাহাঙ্গীর মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ খুন হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩০ অক্টোবর) মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারকিলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও মতলিব মিয়ার ছেলে মোতাব্বিরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আগামী ৩ নভেম্বর মতলিব মিয়ার ছেলে মোতাব্বিবের বিয়ে অন্য স্থানে ধার্য্য করা হলে জাহাঙ্গীর মিয়ার কিশোরী মেয়ে রোববার সন্ধ্যা রাতে বাড়ি থেকে পালিয়ে বিয়ের দাবিতে মতলিব মিয়ার বাড়িতে অবস্থান করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। এটি রাত ১২টার দিকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় জাহাঙ্গীর মিয়া আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারকিলা গ্রামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে এটিকে খুন হিসেবে দাবি করা হলেও পুলিশ এর আসল রহস্য জানার চেষ্টা করছে।
লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More



Comments are Closed