১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪টা
বৈশাখী নিউজ ডেস্ক: ফের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী ১০ নভেম্বর থেকে নতুন নিয়মে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রী পরিষদ সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যাংক, সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।
সচিব জানান, এর আগে অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত করা হয়েছিল তবে এখন শীতকালের কারণে অফিস সূচিতে ফের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed