Main Menu

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া (৩৫) নামে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত কামরুল মিয়া উপজেলার ১২ আউলিয়া গ্রামের ফজলুর রহমানের পুত্র।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কামরুল মিয়া নামে ওই ইলেক্ট্রেশিয়ান মিরপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে একটি বাসায় কাজ করতে যায়। কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

Share





Related News

Comments are Closed