Main Menu

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী কৃষি জমি দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শুকুর আলী (৪৫) নামে এক কৃষকের। মৃত শুকুর আলী পইল ইউনিয়নের চানপুর গ্রামের ছমেদ আলীর পুত্র। শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, শুকুর আলী নামে ওই ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী কদমতলী নামক স্থানে নিজের কৃষি জমি দেখতে যায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed