সিলেটে মাদরাসায় আগুন, ২০ লাখ টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলা এলাকার গোয়াবাড়িতে একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২৩ জুলাই) মাগরিবের নামাজের সময় বজ্রপাতের শব্দে পাঠানটুলা গোয়াবাড়ির রাগিব-রাবিয়া মাদ্রাসায় বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। মুহুর্তেই মাদরাসার দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। মাদরাসার মসজিদ থেকে নামাজ শেষ করে বেরিয়ে ছাত্র-শিক্ষকরাসহ স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সাহায্য করে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাদরাসার মুহতামিম মাওলনা ওলি উল্লাহ জানান, আমরা মাদরাসার মসজিদে মাগরিবের নামাজরত ছিলাম। এসময় বজ্রপাতের শব্দ হয় এবং পরমুহুর্তে মাদরাসার বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। মুহুর্তে দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এ দুই ঘরের সব আসবাবপত্র, বই-কিতাবাদি এবং বোর্ডিংয়ের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে মাদরাসার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, মাদকRead More
সিলেটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিলRead More



Comments are Closed