Main Menu

হবিগঞ্জে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলাবাসীর জন্য আই‌টি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বার্তা নিয়ে এসেছিলেম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি ২২ জুলাই হবিগঞ্জ জেলায় প্রস্তাবিত শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার প্রকল্পের সাইট পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মহাপরিচালক বিকর্ণ কুমার ঘোষ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী।

প্রতিমন্ত্রী আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার চালু হলে হবিগঞ্জ জেলায় দক্ষ জনশক্তি সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

Share





Related News

Comments are Closed