বাহুবলে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পেল ৬৪টি পরিবার
হবিগঞ্জ প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান ৩য় পর্যায়ের (২য় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ পর্যায়ে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজায় ৪০টি এবং মিরপুর ইউনিয়নের হরিরামপুর দক্ষিণ মৌজায় ২৪টি মোট ৬৪টি ঘর উপকারভোগীদের মাঝে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
বাহুবল উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপকারভোগীগণ ও সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্টানে জেলা প্রশাসক ইশরাত জাহান উপকারভোগীদের মাঝে দলিল, মালিকানার খতিয়ান হস্তান্তর করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed