কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুর নাম জীবন কর। সে মধ্যভাগ গ্রামের ইবন করের ছেলে।
ছেলেটির বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে বুধবার সকাল ১০টায় তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ ঘণ্টা পর সকাল ১১টার দিকে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed