Main Menu

বন্যার্তদের মাঝে স্বপ্নের বাহুবল সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “স্বপ্নের বাহুবল” এর আয়োজনে সংগঠনের সদস্য ও দেশ-বিদেশ অবস্থানরতদের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ৪শ” বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) উপজেলার নোয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াই, পরিবার-১০০টি, স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার-৭৫টি, বাগদাইর সূর্য তরুন সংঘের অফিসে ৭৫টি, অলুয়া পয়েন্ট বাদে অলুয়া ২০টি, শ্যামলী খাদ্য ভান্ডার হোসেনপুর ৩৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিতরন কার্যক্রমে সহযোগিতা করে “ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাহুবল” এবং বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ”।

Share





Related News

Comments are Closed