বিশ্বনাথে প্রধানমন্ত্রী পক্ষে শফিক চৌধুরীর ত্রাণ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নিজস্ব ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের বাড়িতে ওই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য মাসুক মিয়া, শামীম আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়জুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান বাবুল, সংগঠক অজয় দেব প্রমুখ নেতৃবৃন্দ।
Related News
ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের চাপ মোকাবিলায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীনRead More
জব্দ করার ২ দিন পরই উধাও কোটি টাকার পাথর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জ্বালানি ওRead More



Comments are Closed