জকিগঞ্জে আড়াই হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রায় আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব ৯।
র্যাব ৯ ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৗণে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার দেওয়ানচক গ্রামে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও গঙ্গাজল এলাকার মৃত আব্দুন নূরের ছেলে কমরুল হককে (৪৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমরুল হক ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলামত সহ সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed