Main Menu

জৈন্তাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ছাতলারপাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতলারপাড় এলাকার আতর আলীর পরিত্যক্ত বাড়ির একটি জারুল গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জমির আলী (২৪) নামের ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

Share





Related News

Comments are Closed