সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৮৪ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (১৩ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ির রেণু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুন।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual3 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed