Main Menu

ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালানসহ যাত্রী আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেবুলাইজার মেশিনে অভিনব কায়দায় লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮) বিমানবন্দরে অবতরণ করে। গ্রীণ চ্যানেল অতিক্রমকালে ১১টি স্বর্ণের পাতসহ যাত্রী মো. আলী আহমদকে (৩৫) আটক করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর দরগারবাজার এলাকার বাসিন্দা।

Manual1 Ad Code

ওসমানী বিমানবন্দরে কর্মরত ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী মো. আলী আহমদ (পাসপোর্ট নং-ইএ-০৬৭৫৫০৭) গ্রীণ চ্যানেল অতিক্রমকালে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা অবৈধভাবে আনা স্বর্ণ আছে কিনা তাকে চ্যালেঞ্জ করলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ ও ব্যাগেজ তল্লাশি করে একটি কার্টুনে নেবুলাইজার মেশিনে লুকানো অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের পাত জব্দ করা হয়।

Manual7 Ad Code

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা হবে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code