সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক সিলেট সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ চোরাচালানী অভিযানে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (৯ মে) ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ও বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকা জুড়ে এই অভিযান চালানো হয়। এ সময়ে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, শিং মাছ, সুপারি, ট্রাউজার এবং পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি ও পাথর আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ৭০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed