জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।
রোববার (১০ মে) বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হন। একই গ্রামের অপর মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed