তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মে) বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আব্দুল হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রসুলপুর গ্রামের নবী হোসেন ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেন। নবী হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করে রসুলপুর গ্রামের রশিদ আলী ও রজব আলী পক্ষ। রসুলপুর গ্রামের আবুল বাদশার পক্ষের লোকজন গ্রামের ইউপি সদস্য প্রার্থী নবী হোসেনের বিপক্ষে কাজ করে। এরপর থেকেই নবী হোসেন, রাশিদ আলী ও রজব আলী পক্ষদ্বয় আবুল বাদশার পক্ষের লোকজনের সঙ্গে বারবার ঝগড়া বিবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেল পৌনে ৪টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ সংঘর্ষ বাঁধে। এতে ফরিদ মিয়া (২৬), আনোয়ার (২০), উমেদ আলী (৪০), রেশমা (১৮), অরুনা খাতুন (৩৮), জাকির (৩০), রতন মিয়া (২৯) সহ ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর আহত ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিটুন সরকার বলেন, সংঘর্ষে আহত ফরিদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পৌঁছার পূর্বেই মারা গেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, আহতের সংবাদ শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়েছিলাম। পরে জানতে পারি আহত ফরিদ মিয়া মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed